ছবি: সংগৃহিত
সিলেটের ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১৯ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তারা জানায়, গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে সনাক্ত হওযা তিনজন ডেঙ্গু রোগীর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সনাক্ত হয়েছেন ২ ও হবিগঞ্জ জেলা সদর মডেল হাসপাতালে সনাক্ত হয়েছেন ১ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপতালে চিকিৎসাধীন মোট ১১ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে-১, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে-১, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে-৩, হবিগঞ্জ সদর হাসপাতালে-৩, লাখাই উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে-২ ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন-১ জন।
গত ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু সনাক্ত হয়েছে ১৬১ জনের।
জেলাওয়ারি হিসাবে গেল বছরের মত এ বছরও শীর্ষে রযেছে হবিগঞ্জ জেলা। এ জেলায় সনাক্ত হয়েছে মোট ৭৪ জন। এরপর সুনামগঞ্জে সনাক্ত হয়েছে মোট ৩২ জন। সিলেট ও মৌলভীবাজার জেলায় সনাক্তের সংখ্যা যথাক্রমে ৩০ ও ২০ জন।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা থেকে আসা ২জন করে মোট ৪ জন এবং বরিশাল থেকে আসা ১ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০১




