সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে আসামপাড়া আদর্শগ্রামে এ অভিযান পরিচালিত হয়। 

 


অভিযানে ৭ হাজার ৯১৯ ঘনফুট বালু জব্দ করে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি নৌকা বিকল করে দেওয়া হয়।

 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ৪৮ বিজিবি ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

জৈন্তাপুরের বিভিন্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৪