ছবি: সিলেট ভিউ।
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন মনজলাল গ্রামে রাস্তার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে ‘মনজলাল যুব পরিষদ’। এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই শুক্রবার (২১ আগস্ট) এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে কলাবাগান-বৈরাগী বাজার রোড এবং চন্ডিপুর-সুলতানপুর সড়কের কলাবাগান বাজার সংলগ্ন এলাকার রাস্তার দুই পাশের জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করা হয়। এতে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও অনাকাঙ্ক্ষিত জঙ্গল অপসারণের ফলে এলাকার পরিবেশ ও সড়কের পারিপার্শ্বিক অবস্থা আরও সুন্দর হয়ে ওঠে।
এই জনকল্যাণমূলক কর্মসূচিতে মনজলাল যুব পরিষদের উপদেষ্টা মণ্ডলী ও সদস্যদের পাশাপাশি গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং মুরব্বিয়ানে কেরাম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় এলাকাবাসী বলেন, ‘তরুণদের এমন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। নিজেদের এলাকার পরিবেশ ও জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।’
এলাকাবাসী মনজলাল যুব পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪




