সিলেটের এয়ারপোর্ট  থানা পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ জব্দ করা হয়েছে ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা।

 


আটক ব্যক্তির নাম মো. তোফায়েল (২৪)। তিনি ওসমানীনগরের উনিশমাইল এলাকার আতাউর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ধোপাগুল-সাহেব বাজার সড়কে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। অভিযানে একটি মিনি কাভার্ড ভ্যান গাড়ী (ঢাকা মেট্রো-ম-১৪-০০৩৮) আটক করা হয়। গাড়ি থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

 

এ ঘটনায় আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা  হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৩