আমেরিকার মেজর লিগ সকারের ম্যাচে আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের মাথা ও ঘাড়ের অংশে হাত দেওয়ার ঘটনায় জরিমানা গুনতে হয়েছে আর্জেন্টাইন তারকাকে।

 



ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে হাত দিয়ে সুলিভানের ঘাড়ের পেছনে আঘাত করেন তিনি। এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি অবশ্য রেফারি ফিলিপ দুজিচের চোখ এড়িয়ে যায়। পরে তিনি এসে দুজনকে আলাদা করলেও কাউকেই কার্ড দেখাননি। ম্যাচের ভিডিও পর্যালোচনার পরই মেসিকে জরিমানা করে এমএলএস।

 

 

মেজর লিগ সকারে এই নিয়ে দ্বিতীয়বার আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন মেসি। গত বছর নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচেরর পর প্রতিপক্ষের সহকারী কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে এক পর্যায়ে তার গলা চেপে ধরেছিলেন এই মহাতারকা এবং প্রচণ্ড উত্তেজিত হয়ে রেফারিকেও শাসাতে দেখা গিয়েছিল তাকে।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২