ছবি: সংগৃহিত
সিলেট অঞ্চলের তাপমাত্রার পারদ আবার চড়ছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় তীব্র গরমে অসহনীয় দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জনা যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার সিলেট অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
দিন এবং রাতের তাপমাত্র প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩৩ দশমিক ২ মিলিমিটার।
উল্লেখ্য, আগের সপ্তাহে সিলেট অঞ্চলের তাপমাত্রা টানা প্রায় সপ্তাহজুড়ে ৩৫ ডিগ্রির উপরে ছিল।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২




