ছবি: সিলেট ভিউ।
সিলেটের গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় একটি হলুদ ও নীল রঙের ট্রাকের বডির ফ্লোরে বিশেষ কায়দায় বানানো চেম্বারের ভেতর থেকে ৬৮৯ বোতল এসকফ সিরাপসহ একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (২৪ আগস্ট) আনুমানিক বেলা ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. খোরশেদ আলম (৪৫)। তিনি সিলেটের জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকার মো. তারা মিয়ার ছেলে।
র্যাব জানায়, সোমবার (২৪ আগস্ট) আনুমানিক বেলা ৩টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯। এসময় একটি হলুদ ও নীল রঙের ট্রাক সিগনাল দিয়ে আটককালে ওই ট্রাকের চালক পালানোর চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। এসময় আটককৃত ট্রাকটি তল্লাশী চালায় র্যাব। তখন ট্রাকের বডির ফ্লোরে বিশেষ কায়দায় বানানো চেম্বারের ভেতর থেকে ৬৮৯ বোতল এসকফ সিরাপসহ তাৎক্ষনিক চালককে গ্রেফতার করে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত আলামত সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪




