জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজলকে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
 

বুধবার (২৬ আগস্ট) বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 


বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম কাজলের নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে তার সাংগঠনিক দক্ষতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের আশাবাদ ব্যক্ত করেছেন দলটির নেতারা।
 

দলীয় সূত্র জানায়, বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনা এবং দাপ্তরিক কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই রফিকুল ইসলাম কাজলকে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, রফিকুল ইসলাম কাজল বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত সরকারের আমলে দলটির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩