অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া (বিএমএফএ)।

ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচসহ পুরো সিরিজ কাভারে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।


গালিব ইবনে রিয়াজের উপস্থাপনায় এবং হুমায়ুন কবির রোজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সায়ান জামান। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারামাট্টা কাউন্সিলের লর্ড মেয়র মার্টিন জাইতার। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী উপল আমিন, ক্যান্টারবারি ও ব্যাংকস্টাউনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ শ্রাবণ এবং প্রপার্টি ওয়ান-এর প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিকদার।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাসভূমি টেলিভিশনের প্রধান নির্বাহী আকিদুল ইসলাম, এবি টিভি ও নিউজ টোয়েন্টিফোরের অস্ট্রেলিয়া প্রতিনিধি এএইচএম মাসুম বিল্লাহ, দৈনিক বঙ্গলোকের সম্পাদক আতাউর রহমান, বিশ্ব দর্পণের অস্ট্রেলিয়া প্রতিনিধি হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেন, ভয়েস অব সিডনির সম্পাদক অর্ক হাসান, সিডনি প্রতিদিন অনলাইনের সম্পাদক নাইম আবদুল্লাহ, দৈনিক কালের কণ্ঠের অস্ট্রেলিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আরটিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি আকাশ দে এবং দৈনিক বঙ্গলোকের নির্বাহী সম্পাদক মোহাম্মাদ জসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্যান্টারবারি ও ব্যাংকস্টাউনের সাবেক কাউন্সিলর সাজেদা সানজিদা, বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি এ কে এম ফজলুল হক সফিকসহ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।

সাংবাদিকতায় দীর্ঘদিনের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম আলোর ফটোগ্রাফার শামসুল হক টিংকুকে লাইফটাইম সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য মার্ক ক্রোয়ের এমপির পক্ষ থেকে তার হাতে একটি সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে ক্রিকেটার আরিফুল হাসান সবুজ ও তরুণ সংগঠক আতিকুর রহমান সজীবকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেটের নিবেদিতপ্রাণ সমর্থক শোয়েব আলীকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভারে আসা ১৪ সাংবাদিককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেয় বিএমএফএ। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, দৈনিক সমকালের সেকান্দর আলী, সময় টিভির তারেক হাসান শিমুল, ৭১ টিভির নাহিয়ান বিন জসিম, ক্রিকেট৯৭-এর শিহাব আহসান খান, যমুনা টেলিভিশনের মারুফ আল হাসান, ক্রিকেট ফ্রেনজির তাসফিক পুলক, কালবেলার ওমর ফারুক, চ্যানেল ওয়ানের পার্থ বনিক, স্টার নিউজের মাহবুব রিমন, মাছরাঙা টেলিভিশনের অনিক জাবের, বিডি ক্রাইমের মারুস প্রত্যয় এবং ডেইলি ক্রিকেটের মেজবাহ মিলন।

সিরিজ কাভার ও পেশাগত ব্যস্ততার কারণে সবাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উপস্থিত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার নতুন কমিটির কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি ও এখন টেলিভিশনের সাবেক স্পোর্টস ইনচার্জ হুমায়ুন কবির রোজ। সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহসভাপতি গালিব ইবনে রিয়াজ, সাংগঠনিক সম্পাদক নুসরাত ইম্পা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমেনা সরকার বিউটি, কোষাধ্যক্ষ হিমু আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ টুটুল দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাহাঙ্গীর, ইদ্রিস আলী, কে. জি. আকাশ দে এবং এএইচএম মাসুম বিল্লাহ।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, অস্ট্রেলিয়ায় কর্মরত ও বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করবে বিএমএফএ।

বিএমএফএ’র কার্যক্রমের পাশাপাশি ‘অজ বিডি টিভি’ নামে একটি অনলাইন সংবাদমাধ্যম চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির রোজ।

তিনি জানান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সংবাদ, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, কমিউনিটি কার্যক্রম, খেলাধুলা, ক্রিকেট এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সাফল্যকে গুরুত্ব দিয়ে একটি পেশাদার ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘অজ বিডি টিভি’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

হুমায়ুন কবির রোজ বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিজস্ব সংবাদ ও কণ্ঠ তুলে ধরতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রয়োজন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সংবাদ, সংস্কৃতি, ক্রীড়া ও কমিউনিটি পর্যায়ের যোগাযোগ জোরদারের পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংবাদ ও সংস্কৃতির যোগসূত্র তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার মাটিতে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছে। যদিও ম্যাকেতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানে জয় পেয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করে, তবু ডারউইনের জয় বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-১৬