সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শাল্লা কলেজ রোডস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে বিএনপি কার্যালয় থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সম্মিলিত ভাবে একটি আনন্দ র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আউয়াল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম (মাস্টার), সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ, সাবেক ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ তালুকদার, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রুমান আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দেশের গনতন্ত্র রক্ষায় তিনি অগ্রনায়ক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে জনগণের অধিকার আদায়ে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে আমাদের দল (বিএনপি) নিবেদিত হয়ে কাজ করেছিল এবং এখনো করছে। সবার আগে বাংলাদেশ এই কথাটা অন্তরে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।
এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-০৩




