সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জৈন্তাপুরের সারি-২ নদীতে  এ অভিযান পরিচালিত হয়। 

 


অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোমা মেশিনটি বিকল করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

 

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

জৈন্তাপুরের বিভিন্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।

 

 


 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১