সিলেটে ভোরের আলো ফোটার আগে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু তাদের আর মিছিল করা হয়নি। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ৫ জনকে আটক করেছে।
বুধবার ভোর সোয়া ৫টার দিকে গোলাপগঞ্জের ল²ণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্টে বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও (ল²ণাবন্দ) গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ ছবেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-১০




