ছবিঃ সংগৃহীত ছবি।

ময়মনসিংহ সদর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। 

 



বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলালপুর নিপা অটো রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 


নিহতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মো. আব্দুর রাজ্জাক (৬০) ও ফুলপুর উপজেলার মো. তোফাজ্জল হোসেনের (৬০) পরিচয় জানা গেছে। অপর নিহত আনুমানিক ৫০ বছর পুরুষ যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

 


পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলালপুর নিপা অটো রাইস মিলের সামনে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।

 


আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জল হোসেনসহ আরও একজনকে মৃত ঘোষণা করেন। 

 


কোতোয়ালী মডেল থানার এসআই জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে নিহত ব্যক্তির স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় কোতোয়ালী মডেন থানায় মামলা হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪/ডেস্ক/আশিক/১১