ছবি: সংগৃহিত

সিলেটের শাহপরান থানার মুরাদপুরে নারীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৫০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীববের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদাল এই সাজা দেন।

 

সাজাপ্রাপ্ত যুবকের নাম রাজু (২৮)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের অধিবাসী।

 

জানা যায়, মুরাদপুর এলাকায় একজন নারীকে উত্যক্ত ও অশালিন অঙ্গভঙ্গী করার রাজুকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫০ দিনের কারাদণ্ডাদেশ দেন।

 


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সজীব জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের প্রতি হয়রানি ও অশালীন আচরণ প্রেিরাধে এ ধরনের অভিযান চলবে।

 

সিলেটভিউ২৪ডটকম/মআস ০৯/ইকে-০৭