সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মধ্য জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়াজ মুরশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী শহিদুর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন আহমদ, উপজেলা সমন্বয় কমিটির সভাপতি এমএ সামাদ মেম্বার, কেন্দ্রীয় সহ-সভাপতি জমির উদ্দিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. নূর মুহাম্মদ খান, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী কুহিনূর আক্তার এবং ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিম উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুদ্দিন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক বসির উদ্দিন, ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়ন সমন্বয় কমিটির সভাপতি বিলাল রশিদ, মাওলানা নুর মোহাম্মদ, মধ্য জাফলং ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম মুছা এবং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০




