সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল বলেছেন, আইনজীবীরা সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা ও নৈতিকতার সাথে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হয়। এই পেশায় রাতারাতি যশ-খ্যাতি-সম্মান পাওয়া যায়না। ব্যাপক পঠন-পাঠন ও অধ্যবসায়ের মাধ্যমে ধৈর্য সহকারে শুধু আইন বিষয়েই নয় বিজ্ঞান-প্রযুক্তিসহ তাবৎ বিষয়ে আইনজীবীদের জ্ঞান আহরণ করতে হয়। এজন্য এ পেশায় নিয়মানুবর্তিতা ও নিষ্টার সাথে কাজ করে খ্যাতি ও সম্মান অর্জন করতে হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর আইন ও বিচার বিভাগের বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।


বৃহস্পতিবার বিকাল তিনটায় এনইইউবি অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে। এনইইউবি’র আইন ও বিচার বিভাগের ২০১৯ থেকে ২০২২ সাল পর্যনন্ত চার ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় সদ্য সনদপ্রাপ্ত ১২ জন নবীন আইনজীবীকে শুভেচ্ছা জানানোর জন্য এনইইউবি ল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এনইইউবি আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের। বিভাগের শিক্ষার্থী এহসানুর রহমান, নীপা শীল ও মাফিয়া বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী ও নবীন আইজীবীদের পক্ষ থেকে তৌকির আহমেদ, বদরুজ্জামান, তাহমিনা নূর মৌলী, সারওয়ার আহমদ মাহিন, সাইফুল ইসলাম এবং রেদওয়ান আহমদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান রথীন্দ্র চন্দ্র গোপ, ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মেছা. সুইটি খানম আইন ও বিচার বিভাগের শিক্ষক ব্যারিস্টার চৌধুরী এমএফইউএইচ হাশমী, মাহমুদ উন-নবী রূপক, আহমদ হোসেন আক্কাস, মকবুল হোসেন নোমান, মাহদী হাসান ফাগুন ও ঐশ^রিয়া দাশ ঐশী প্রমুখ।

সন্ধ্যায় এনইইউবি প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।
 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫