ছবি: সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রকে ১২ ঘন্টা পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরতলীর শাহপরান এলাকা থেকে তাকে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সৈয়দ সাদাফ। সে মাধবপুরের নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
তার পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়েকজন লোক জোরপূর্বক একটি হাইয়েস গাড়িতে তুলে নেয়। তারা হিন্দিতে কথা বলছিল বলে জানিয়েছে সাদাফ।
পরে ভোরের দিকে তাকে সিলেট-জাফলং সড়কের শাহপরান এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশা চালকসহ অন্যান্যদের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়। তারা তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন সিলেট পৌঁছে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সাদাফের পিতা সৈয়দ শাহীন দাবি করেছেন, কোনো পাচারকারী চক্র পরিকল্পিতভাবে তাকে অপহরণের চেষ্টা করে থাকতে পারে।
তবে এ সম্পর্কে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানিয়েছেন, তাদের কাছে এমন কোনো অভিযোগ দেন নি বা এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।
সিলেটউি২৪ডটকম/ইকে-০৩




