সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ১৮০টি যানবাহনের বিরুদ্ধে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই সময়ের মধ্যে আটককৃতদের মধ্যে ছিলেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও চোরাচালানকারী।
অভিযানকালে ৮ লাখ ৫১ হাজার ৯৪৫ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, ৮৮২ পিস ভারতীয় কিটক্যাট চকলেট, ১০ হাজার শলাকা মালবোরো সিগারেট এবং ৯০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০০টি যানবাহন আটক করা হয়।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস/আশিক/০২




