সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ। এর আগে তিনি সিলেট সরকারি মদনমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে সিলেটের শিক্ষা অঙ্গনে সুপরিচিত। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থী তাঁর কাছ থেকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা ও পেশাগত মূল্যবোধের শিক্ষা গ্রহণ করেছেন।
তাঁরই একজন সাবেক শিক্ষার্থী মনজুরুল মাআবুদ, বর্তমানে সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) ওয়েস্ট পয়েন্ট কলেজ, সিলেট | প্রিয় শিক্ষকের নতুন দায়িত্ব গ্রহণে তিনি আনন্দ ও গর্ব প্রকাশ করে বলেন, “আমার শিক্ষকতা জীবনের অনুপ্রেরণার অন্যতম উৎস আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ। তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ আমার জীবনের একটি মূল্যবান অর্জন। আজ আমি নিজেও শিক্ষকতা পেশায় নিয়োজিত তাই আমার শ্রদ্ধেয় শিক্ষককে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে দেখতে পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তিনি আরও বলেন, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদের দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণ সিলেট কমার্স কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। তাঁর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদের নতুন দায়িত্বে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করছি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫




