হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইয়াবা বড়ি সেবন করায় ১ জনকে শাস্তির আওতায় এনেছে উপজেলা প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে শাস্তি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী।

 


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জহিরুল ইসলাম (৩৫)। তিনি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের বাসিন্দা। 

 

প্রশাসন জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ইয়াবা বড়ি সেবন করে ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর আটক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনমাসের কারাদণ্ড ও একশত  টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। 

 

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 

 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/আশিক/১০