ছবিঃ সংগৃহীত ছবি।
জরুরি উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিস্তৃত অঞ্চলে রবিবার (৬ সেপ্টেম্বর) টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৫টা অর্থাৎ টানা ৯ ঘণ্টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সংযোগ কার্যালয়ের আওতাধীন কালিগঞ্জ ফুলতলা সংলগ্ন অঞ্চলের প্রধান রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উন্নয়নমূলক কাজের নিরাপত্তার স্বার্থেই নির্ধারিত সময়জুড়ে উপজেলার বেশ কিছু নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগের উপমহাব্যবস্থাপক ডিজিএম জাহাঙ্গীর হোসেন জানান, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পূর্বেই যদি স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়ে যায়, তবে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করে দেওয়া হবে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ও নাগরিক অসুবিধার জন্য কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল গ্রাহকদের প্রতি গভীর আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, কালিগঞ্জ উপজেলার পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া এলাকার আংশিক অঞ্চল, বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় এবং মহতপুর এলাকায় জরুরী উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০১




