পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন ও পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার গোত্রশাল গ্রামের মরহুম তাজুল ইসলাম মেম্বারের ছেলে পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন ও একই গ্রামের মরহুম আমান উল্লার ছেলে যুবলীগ নেতা অহিদ উল্লাহ।
 

নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবদুর রাজ্জাক সুমন বলেন, নাঙ্গলকোটে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), ছাত্রলীগ, যুবলীগসহ স্বাধীনতার পক্ষের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছি।
 

এ বিষয়ে শনিবার নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে। শনিবার তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০