শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ‘রাধাষ্টমী’ উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধা নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৬ সেপ্টেম্বর বুধবার ও ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবতীয় কথা কীর্ত্তন। পরিবেশনায় ভারতের শ্রীধাম রাধা কুণ্ড’র পণ্ডিত প্রবর ১০৮ শ্রীশ্রী বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়- পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট।
১৯ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধানাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে।
দুপুর ১টায় মহাভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট, শ্রীমতী সুধা রাণী গোস্বামী; শ্রীধাম নবদ্বীপ, ভারত, শ্রী হরিভক্ত দাস; সুনামগঞ্জ, শ্রী রাজীব দে; সুনামগঞ্জ, ও শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট।
২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় কলঙ্কমোচন। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, রাধানাাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩




