ছবিঃ সংগৃহীত ছবি।

শরীয়তপুরে নিষিদ্ধঘোষিত যুবলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি গ্রামে যুবলীগের এই মিছিল হয়েছে। এ ঘটনায় ওই দিন অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। 

 


আটক ব্যক্তিরা হলেন ফারুক মাতবর, ওমর ফারুক, রাকিবুল সরদার, আসিফ সরদার, বিল্লাল সরদার ও সুজন দেওয়ান।

 

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মিছিল চলাকালীন সময়ে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।

 

শরীয়তপুরের পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, আটক ৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮