ছবি: সংগৃহিত

উৎসাহ-উদ্দীপনা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে তুলুজ বিএনপির উদ্যোগে স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


তুলুজ বিএনপি নেতা বকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যৌথ সঞ্চালনা করেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত শাকিল এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসলাম আজাদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রান্স যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ তাজ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন তুলুজ বিএনপি নেতা ফখরুল ইসলাম, নুরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জুবের আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জামাল উদ্দিন, ছাতক উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিক্সন মিয়া, বিয়ানীবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল হক, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, পাবনা ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রায়হান আহমেদ এবং বিএনপি নেতা সামাদ হোসেন ও রিপন মিয়া।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিব মিয়া, তারেক হোসেন, সাইদুল ইসলাম, ইসলাম উদ্দিন, রুবেল আহমদ ও সাজু আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে দেশ ও বিদেশে অবস্থানরত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা দলের ভেতরের রাজনৈতিক মতানৈক্য ও বিরোধ ভুলে গিয়ে একযোগে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৮