শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে বগুড়ার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।


 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিজিসিএলের পক্ষ থেকে দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এই সাময়িক সংকটের মুখে পড়বেন।
 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩