ছবি: সিলেট ভিউ।

ডিজিটাল ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় ও সহজ করার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে ‘এক দেশ এক QR—বাংলা QR বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসির সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


অনুষ্ঠানের শুরুতে বিয়ানীবাজারের জামান প্লাজা থেকে স্থানীয় ব্যাংক কর্মকর্তা, মার্চেন্ট ও ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। যা বিয়ানীবাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 


পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি আনোয়ার ফারুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। তিনি বলেন, 'নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থা গড়তে বাংলা QR-এর ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।'


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, ডাচ-বাংলা ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক শ্রী জ্যোতিলাল গোস্বামী, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা। 

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৪