ছবি: ফাইল ছবি।

সিলেটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ নিয়ে সিলেটবাসীর মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পরিসংখ্যানে এই তথ্য ওঠে আসে।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তার মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন রয়েছেন।

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে হাসপাতালে ভর্তি ২৯ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

এখন পর্যন্ত সিলেট জেলায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন।

 

জেলা ভিত্তিক ডেঙ্গু শনাক্তের চিত্রে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ২৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১১৫ জন, সুনামগঞ্জে ৫৯ জন, সিলেটে ৪৯ জন এবং মৌলভীবাজারে ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ময়মনসিংহের ১ জন, মুন্সিগঞ্জের ১ জন, ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন, নেত্রকোনার ২ জন, বরিশালের ১ জন, নোয়াখালীর ১ জন ও ফেনীর ১ জন রয়েছেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মআস০১/ এহিয়া-০৩