ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে চট্টগ্রামের বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদ আবু শাকিল (৩৩) নামের ওই নেতা বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাকিল পালিয়ে গেলেও অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭)।
পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে শাকিল সাগর পালিয়ে যান। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আবু শাকিল সাগরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা।
এ ঘটনায় আটক দুজন ও পলাতক শাকিলের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭




