ছবি: সংগৃহিত
সিলেটের আদালতপাড়া থেকে দুর্ধর্ষ ডাকাত সবুজকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে এসএমপির গণমাধ্যম শাখা। তারা জানায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার নুরুজ্জামানের ছেলে। তার পুরো নাম মো. জামাল হোসেন সবুজ। বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, ডাকাতি মামলা দুটি, ডাকাতির প্রস্তুতির মামলা ১টি এবং মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।
এছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ থানায় তার নামে দুটি ওয়ারেন্ট পেন্ডিং বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
তিনি জানিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২




