মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মুন্সিবাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করেন।


মুন্সিবাজার ইউনিয়ন আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে ইউনিয়নের ভিডিপি সদস্যদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময়ে তারা বাজারের যত্রতত্র ময়লা, আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করেন। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন। পরিস্কার পরিচ্ছন্নতায় তাদের স্বত:স্ফূর্ত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ দেখে স্থানীয়রা স্বাগত জানান এবং প্রশংসা করেন।
 

মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলম বলেন, জেলা কমান্ড্যান্ট স্যার ও উপজেলা ইউএভিডিও স্যারের নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্যসহ ৭ জন আজকের এই পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেই। ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এধরনের সামাজিক কর্মকাÐ অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।


 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৩