ছবি: সিলেট ভিউ।
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯ ও র্যাব-১১)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর পূর্ব ইউনিয়নের পুরান বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বিলাল আহমদ (২৩)। তিনি কোম্পানীগঞ্জের কালাইরাগ এলাকার ফজলু মিয়ার ছেলে।
র্যাব জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ইসলামপুর পূর্ব ইউনিয়নের পুরান বালুচর এলাকায় অভিযানের সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির সাথে জড়িত বলে জানিয়েছে। পরে একটি বসতঘর থেকে ০১ বোতল বিদেশি মদ ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-০৭




