ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯)। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কসবা থানার বায়েক ইউনিয়নের রঘুরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 



আটক মো. রুহুল আমিন (৪৭)। তিনি কসবা উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

 


র‍্যাব জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 


র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

 


র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-০৬