সিলেট মহানগরীর একটি সুইমিংপুলে সাঁতার শিখতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। 


বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের চৌকিদেখিস্থ ব্রিটানিয়া সুইমিংপুলে এ ঘটনা ঘটে। 



মারা যাওয়া দীপাঞ্জন ঘোষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থী। 


জানা গেছে, বুধবার বিকেলে ব্রিটানিয়ার সুইমিংপুলে সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে যান দীপাঞ্জন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দরগাগেইটস্থ নূরজাহান হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন লাল তাকে মৃত ঘোষণা করেন। 


সিলেটভিউ২৪ডটকম/আশিক