ছবি: সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুর থেকে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ল (এসআরবি-৯)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি কুমিল্লার লাকসাম উপজেলার তুতিগঙ্গা উত্তরপাড়া মাস্টারবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে মোর্শেদ (২৫)।
এসআরবি-৯ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর থানার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজনকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ জুলাই রাতে পুলিশ সদস্য মো. ওসমান গণি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকায় হামলার শিকার হন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসমান গণী বাদী হয়ে ডিএমপির মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে এসআরবি-৯ ও এসআরবি-৭ এর যৌথ অভিযানে একজন গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার মোর্শেদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭/আশিক-১৪




