গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ‘সন্ত্রাস বিরোধী আইনে’ দায়ের করা মামলা নং ১৭/১১৯।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুল আজিজ’কে গ্রেপ্তার ও আদালতে প্রেরণের সত্যতা স্বীকার করছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২০




