ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্বম্ভরপুরের আমড়াগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 


 

 

আটককৃত ব্যক্তি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে সবুজ মিয়া (৪৫)।

 

 

এসআরবি-৯ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিশ্বম্ভরপুর থানার সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  অভিযানে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির কাছ থেকে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

 

 

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-১১