বাংলাদেশি ক্যাটারিং শিল্পের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আয়োজন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে (বিসিএ)-এর ১৯তম অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর। লন্ডনের ওয়েস্টমিনস্টার পার্ক প্লাজা হোটেলে বসবে এবারের জমকালো আয়োজন।
 

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ও গালা ডিনারকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিটি অব লন্ডনের ঐতিহাসিক গিল্ডহলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে।


সংবাদ সম্মেলনে এবারের অ্যাওয়ার্ডস আয়োজনের তারিখ, স্থান এবং প্রস্তুতির বিভিন্ন দিক আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ নভেম্বর ওয়েস্টমিনস্টার পার্ক প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান ও গালা ডিনার। যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রেস্টুরেন্ট মালিক, শেফ, সংশ্লিষ্ট পেশাজীবী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হবে এবারের আয়োজন।

অনুষ্ঠানে ব্রিটিশ সরকারের মন্ত্রী, পার্লামেন্টের সদস্য, বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও সেলিব্রিটিসহ সহস্রাধিক অতিথির উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজকরা।

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডসকে আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন, অতিথি আপ্যায়ন, পুরস্কার প্রদান এবং গালা ডিনারসহ সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছেন বিসিএর দায়িত্বশীলরা।
 

সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট ওলি খান এমবিই এবং সাধারণ সম্পাদক টিপু রহমান।

তারা জানান, যুক্তরাজ্যের ক্যাটারিং শিল্পের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও পেশাজীবীদের উৎসাহিত করাই বিসিএ অ্যাওয়ার্ডসের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিসিএ নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ও ক্যাটারিং শিল্পে বাংলাদেশি উদ্যোক্তাদের দীর্ঘদিনের অবদান রয়েছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখা—বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি ক্যাটারিং ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সেই অবদানকে সামনে তুলে ধরার পাশাপাশি সফল উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সম্মান জানাতে প্রতি বছর বিসিএ অ্যাওয়ার্ডস আয়োজন করা হয়।

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডসকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রেস্টুরেন্ট ও ক্যাটারিং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি।
 

বিসিএর আয়োজনে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ডস শুধু পুরস্কার প্রদানের অনুষ্ঠান নয়; এটি যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং শিল্পের সাফল্য, ঐতিহ্য ও অবদানের একটি বড় উদযাপন হিসেবেও বিবেচিত হয়ে আসছে।

আয়োজকদের প্রত্যাশা, এবারের ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং শিল্পের সাফল্য ও সম্ভাবনাকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরবে। একই সঙ্গে ব্রিটিশ মূলধারার রাজনীতি, ব্যবসা, সংস্কৃতি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পেশাগত মিলনমেলায় পরিণত হবে।

আগামী ১ নভেম্বর ওয়েস্টমিনস্টার পার্ক প্লাজা হোটেলে অনুষ্ঠিতব্য ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ও গালা ডিনারের মধ্য দিয়ে আবারও যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং শিল্পের সাফল্য ও অবদানের একটি বর্ণিল অধ্যায় উদযাপিত হবে-এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০২