ছবি: সংগৃহিত।
সিলেট বিভাগের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শেখ জামাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার শেখ জামালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-৪




