ছবি: সংগৃহিত।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। 


শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বরগুনার সদর, আমতলী ও বেতাগীতে স্থানীয় যুবলীগ এসব কর্মসূচি করেছে। এদিন বরগুনা পৌর শহরের ফরমান আলী সড়কে সদর উপজেলা যুবলীগও কর্মসূচি পালন করেছে।



বরগুনার বিভিন্ন স্থানে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এই ব্যাপারে নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে।

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, পৌরসভা এলাকায় কোনো মশাল মিছিল হয়নি। গ্রামের কোনো নিরিবিলি সড়কে হয়ে থাকতে পারে। কোথায় হয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১