ছবি: সংগৃহিত।

জাতীয় দল থেকে বাদ পড়লেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা। মূলত করোনাভাইরাসের টিকা গ্রহণের ভুয়া সনদ নেওয়ার কথা স্বীকার করায় তাকে বাদ দেওয়া হয়েছে।

 


সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। 

 

জানা যায়, জাকা নিজে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করার পরেই বোর্ড ও খেলোয়াড়ের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 


জাকা বলেন, মানসিক অস্থিরতার সেই মুহূর্তে সঠিক উপায়ে সংশয় দূর না করে আমি ভুলবশত একটি ভুয়া টিকাদান সনদ জোগাড় করে ফেলি। আজ আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, কাজটা একদম ঠিক হয়নি। এটা একটা মারাত্মক ভুল ছিল। আমি গভীরভাবে দুঃখিত।'

 

৩৩ বছর বয়সী জাকা বর্তমানে সান্ডারল্যান্ডের হয়ে খেলছেন। এর আগে বায়ার লেভারকুসেনে খেলে ২০২৪ সালে অপরাজিত বুন্দেসলিগা শিরোপা জিতেছিলেন তিনি। গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে সুইজারল্যান্ড দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই মিডফিল্ডার।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১