মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। এশিয়ান গেমসের সেমিফাইনালে আজ রোববার বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে এই কীর্তি গড়েন তিনি।
১৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন স্মৃতি। এর মাঝেই তিনি আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় নিউজিল্যান্ডের সুজি বেটসকে ছাড়িয়ে গেছেন।
জাপানের কারোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করা ভারত বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। যেখানে ব্যক্তিগত ৮ রান করতেই স্মৃতি মান্ধানা সংক্ষিপ্ত ফরম্যাটে সুজি বেটসের সর্বোচ্চ রানের মাইলফলক ছাড়িয়ে যান। ১৭৮ টি-টোয়েন্টিতে তার রান ৪৭৮৮। এর আগে কিউই তারকা বেটস ১৮৬ ম্যাচে ৪৭৫৮ রান করেছিলেন।
এর আগে সর্বশেষ এশিয়া কাপে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে (সব ফরম্যাট মিলিয়ে) সর্বোচ্চ সেঞ্চুরি ও রানের রেকর্ড দখলে নিয়েছিলেন স্মৃতি। তিন ফরম্যাট মিলিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক মিথালি রাজের ১০,৮৬৮ রান এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের ১৭টি সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




