ছবি: সংগৃহিত।

কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খাওয়ার পর এক সাথে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


অসুস্থরা হলেন- পুলিশ সদস্য কফিল, আমিনুর, মুক্তার, শরিফুল, মনিরুজ্জামান, কামরুজ্জামান, রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।


শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নির্ধারিত সময়ে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা নৈশভোজ করেন। পরবর্তীতে রাত ৩টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


পাটিকাবাড়ি ক্যাম্প ইনচার্জ এস আই মনিরুজ্জামান বলেন, রাতে ক্যাম্পে রান্না করা মুরগির মাংস ও আলু দিয়ে ভাত খান তারা। রাত ১০টার দিকে খাওয়ার কিছুক্ষণ পরই একে একে কয়েকজনের মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট ব্যথা, দুর্বলতা ও অতিরিক্ত ঝিমুনির মতো উপসর্গ দেখা দেয়। পরে ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামসহ প্রায় ১০ জন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। 


এদিকে এ ঘটনার পর রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ওই ক্যাম্পে যান পুলিশ সুপার আমিনুল ইসলাম।

 

এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা তদন্ত শুরু করে এ ঘটনার। ক্যাম্পে এক নারী দীর্ঘ দুই বছর ধরে রান্নার কাজ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২