আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ‘বার্ষিক প্রতিনিধি সভা’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরি কমিটি এবং বিভিন্ন ইউনিয়ন কমিটি ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহনে সভাটি অনুষ্ঠিত হয়।


রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিশেষ প্রতিনিধি সভা’য় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক কাজল মালাকার ও সাংগঠনিক সম্পাদক সুমন দেব’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, জ্যোতির্ময় দে মতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুনু কান্ত দে, সাবেক সহ সভাপতি রূপক কুমার দে।

বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. বিভাংশু গুন বিভু, কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, সহ দপ্তর সম্পাদক মিন্টু মালাকার, সদস্য নেপাল দেব, অজয় দেব, অমিত দেব, সনাতন কমিউনিটি নেতা সঞ্জিব দেব।

বিভিন্ন পূজা মন্ডপ কমিটির পক্ষে সভায় বক্তব্য রাখেন মহামায়া সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি বিপিন দেবনাথ, কৃপাখালী পূজা কমিটির সভাপতি রানা সরকার, কালচাঁদ জিউর তলা হরিনাম সংঘ পূজা কমিটির সভাপতি বাবু লাল বৈদ্য, একতা সংঘ পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন দাশ, পশ্চিমগাও (কাদিপুর) পূজা কমিটির সাধারণ সম্পাদক সুমন কর, বিশ্বনাথ সদর পূজা কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, জানইয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক অসিম পাল, কালীজুরী পূজা কমিটির সাধারণ সম্পাদক নিলু দাশ।

অতীতের ন্যায় এবছরও সর্বমহলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বনাথে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সভায় ব্যাপক আলাপ-আলোচনা শেষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০৪