সিলেটের বিশ্বনাথে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আরিফ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজ আরিফ মিয়া বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিকের ছাত্র এবং উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার পুত্র।
আরিফের পারিবারিক সূত্রে জানা গেছে যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় নিখোঁজ আরিফের সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরিফ মিয়ার সন্ধান পেতে তার পরিবার সদস্যরা সমাজের সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাই কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২১




