সিলেট বিভাগের সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে নাশকতামূলক কর্মকাণ্ড, মিছিল এবং অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের কাটাখালি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 


বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ উল্লাহ ভূইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেনজির আহমেদ মানিক গত ৪ আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলারও এজাহারে অভিযুক্ত।
 

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৮/এসডি-২০