ছবি: সিলেট ভিউ।

সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের চেকপোস্টে তল্লাশি চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়।

 



আটককৃতরা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া (গাজীবাড়ী) এলাকার আফসার উদ্দিন মীরের ছেলে মো. সামছুল হক মীর (২৮) ও একই উপজেলার দেওপাড়া এলাকার মো. সালাউদ্দিন আহমেদের ছেলে নাহিদ মিরাজী (২০)।

 


পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টা সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কার্গো ট্রাক তল্লাশি করে ২৭ বোতল অবৈধ বিদেশি মদ পায় পুলিশ। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ১১ বোতল, রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ৯ বোতল ও আইস ভদকা ৭ বোতল। এ ঘটনায় কার্গো ট্রাকও জব্দ করা হয়। 

 


ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনায় শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। পরবর্তীতে তাদেকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৯/আশিক-১১