গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিকরা লেখলির মাধ্যমে সমাজের ক্রুটিগুলে তুলে ধরে। একজন্য সাদাকে সাদা আর কালাকে কালা বলতে হবে। সত্য ও তথ্য নির্ভর সংবাদ সমাজের অনেক উপকার হয়। তাই সাংবাদিকরা সব সময় সত্যের পক্ষে থাকতে হবে।
 

তিনি বলেন, অবৈধভাবে টিলাকাটা, বালু উত্তোলনের ব্যপারে সবসময় প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। যেখানে অনিয়ম হবে সেখানে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। এ জন্য তিনি সাংবাদিকদের সহযেগীতা কামনা করেন।


তিনি বুধবার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন। ইউএনও'র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া, সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সহসভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হারিছ আলী, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ প্রচার সম্পাদক মোঃ সুলেমান হোসেন, দপ্তর সম্পাদক সাইফল ইসলাম, সদসয় তবারক আলী, মুজিবুর রহমান, হারুনুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা অনুজ ভট্টাচার্য, উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান ও উপদেষ্টা লায়েক আহমদ।


সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১৬