সিলেটের গোয়াইনঘাটে  বালু উত্তোলনের বিরুদ্ধে ৫ ঘণ্টার এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত গোয়াইনঘাট থেকে বুধিগাঁও হাওর এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
 


জানা গেছে, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে চারটি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান ও কঠোর প্রশাসনিক নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।


 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/এসডি-১৩