জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
তিনি বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউজে বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।

এর পূর্বে বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীম ভিসি এবং তার সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআবির ঢাকার প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ার ট্রেজারার ড. ইদ্রিস আলী। তাদেরকে স্বাগত জানান হবিবপুর ও কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমেদ চৌধুরী এবং ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত আলী হেলালী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “সিলেটে এসে এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অভিভূত। তিনি অভ্যর্থনা জানানো সবাইকে ধন্যবাদ জানান।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪